রাজশাহীর সেই কর কর্মকর্তা কারাগারে

আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ১২:৪০ এএম

চিকিৎসকের কাছ থেকে নেওয়া ঘুষের ১০ লাখ টাকাসহ গ্রেপ্তার হওয়া রাজশাহীর উপ-কর কমিশনার মহিবুল ইসলাম ভূঁইয়ার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। গতকাল বুধবার সকালে মহিবুলকে রাজশাহী মুখ্য মহানগর দায়রা জজ আদালতে (সিএমএম) হাজির করা হলে বিচারক আল আসাদ আশিকুজ্জামান জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পরে মহিবুল ইসলামকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। তার বাড়ি বাগেরহাটে।

এর আগে গত মঙ্গলবার দুপুরে রাজশাহী কর ভবনে অভিযান চালিয়ে ঘুষের ১০ লাখ টাকাসহ উপ-কর কমিশনার (বৈতনিক সার্কেল-১৩) মহিবুলকে আটক করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল। ওই দিনই দুদকের উপপরিচালক (ডিডি) আমিনুল ইসলাম বাদী হয়ে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। গতকাল সকালে তাকে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত