বিডি ফাইন্যান্সের পরিচালক মাহতাব উদ্দিন আহমেদ

আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ১২:২৪ এএম

দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্সের পরিচালনা পর্ষদে যোগ দিলেন মাহতাব উদ্দিন আহমেদ। পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংক গতকাল তার নিয়োগ অনুমোদন করে।

গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ফাইন্যান্সের পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ ফাইন্যান্সের পরিচালনা পর্ষদে যোগ দেওয়ার আগে সুদীর্ঘ ৩০ বছরের গৌরবাজ্জ¦ল ক্যারিয়ারে মাহতাব উদ্দিন আহমেদ রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, ইউনিলিভার এর ন্যাশনাল ফাইন্যান্স ডিরেক্টরসহ বিশে^র বিভিন্ন দেশে বেশকিছু প্রতিষ্ঠানের শীর্ষপদে কর্মরত ছিলেন। তার হাত ধরেই বাংলাদেশের টেলিকমিউনিকেশন সেক্টরের ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে।

বাংলাদেশ ফাইন্যান্সে মাহতাব উদ্দিন আহমেদের এই নিয়োগকে স্বাগত জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মানোয়ার হোসেন। আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, মাহতাব উদ্দিন আহমেদের বোর্ডে অন্তর্ভুক্তকরণ করপোরেট গভর্নেন্স, দক্ষ ব্যবস্থাপনা পর্ষদ এবং আন্তঃনীরিক্ষাসহ বিভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশ ফাইন্যান্সের অবস্থানকে সুসংহত ও সুদৃঢ় করবে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত