কোটি টাকার তথ্য গোপন

বগুড়ায় আ.লীগ নেতার বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ১২:৩০ এএম

বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলুর বিরুদ্ধে ১ কোটি ৬ লাখ ১৩ হাজার টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করার অভিযোগে মামলা হয়েছে। গত বুধবার দুর্নীতি দমন কমিশন বগুড়া সমন্বিত কার্যালয়ে এ মামলা করা হয়। মামলার বাদী সংস্থাটির সহকারী পরিচালক তারিকুর রহমান।

দুদক বলছে, দুলুর বিরুদ্ধে অভিযোগ ওঠার পর গত বছর ২৪ ফেব্রুয়ারি তার সম্পদ বিবরণী দাখিলের আদেশ দেওয়া হয়। দুলুর দেওয়া সম্পদ বিবরণীতে দেখা যায় তার স্থাবর-অস্থাবর মিলে সম্পদের পরিমাণ ২ কোটি ৯২ লাখ ৫২ হাজার ২৬৯ টাকা। কিন্তু যাচাইকালে আওয়ামী লীগের তার সম্পদ পাওয়া যায় ৩ কোটি ৭২ লাখ ৭৭ হাজার ২০৯ টাকার। তার পারিবারিক ঋণ ও খরচ বাদ দিলে দুলুর মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ২ কোটি ৭১ লাখ ৫২ হাজার ৩৬ টাকা। এ হিসাবে দুলু জ্ঞাত আয়বহির্ভূতভাবে ১ কোটি ৬ লাখ ১৩ হাজার ৮৯০ টাকার সম্পদ ভোগদখলে রেখেছেন।

জানতে চাইলে আসাদুর রহমান দুলু বলেন, কোনো তথ্য গোপন করা হয়নি। মিথ্যা তথ্যের ওপর আমার বিরুদ্ধে মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত