বিভিন্ন ফ্যাশন হাউজের ঈদের পোশাকের আয়োজন রইল
রঙ বাংলাদেশ
রয়েল ব্লু রংয়ে ঈদের পারিবারিক পোশাক এনেছে রঙ বাংলাদেশ। এই পোশাকের তালিকায় আছে পাঞ্জাবি, শাড়ি, কামিজ, টপস। পোশাকের নকশায় ফ্লোরাল মোটিফে ব্লক ও স্ক্রিন প্রিন্ট করা হয়েছে।
কে-ক্রাফট
সি গ্রিন মসলিনের শাড়িতে ফ্লোরাল মেটিফে হ্যান্ড এমব্রয়ডারি ও কারচুপির নকশা রয়েছে। সঙ্গে একই রঙ ও নকশার হাফহাতার ব্লাউজ
গ্রামীণ ইউনিক্লো
ব্রিক রেড বডি ফিটেড পলো শার্ট আর নেভি ব্লু রংয়ের লুজ ফিটিংয়ের কামিজ। কামিজের সামনে পুরো অংশ জুড়ে ভারী মেশিন এমব্রয়ডারি নকশা করা।
