নিরাপদ ইফতার নিশ্চিতের লক্ষ্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) উদ্যোগে রমজান মাসে নিরাপদ খাদ্য বিষয়ক উদ্বুদ্ধকরণ কার্যক্রম ও অভিযান চলছে।
এ কার্যক্রম দেশের সব বিভাগীয় শহর, জেলা ও উপজেলা পর্যায়ে ইত্যাদি জনবহুল ও গুরুত্বপূর্ণ এলাকায় এই কর্মসূচি চলছে।
রাজধানীর চকবাজার, বেইলি রোড, খিলগাঁও, মোহাম্মদপুর ও আগারগাঁও ৫টি এলাকায় মনিটরিং বুথ স্থাপন করা হয়েছে। বিএফএসএ-এর সদস্য (খাদ্য শিল্প ও উৎপাদন) প্রফেসর ড. মো. আব্দুল আলীমের নেতৃত্বে কার্যক্রমে অংশগ্রহণ করেন নাট্য ও চলচ্চিত্র অভিনেতা এবং পরিচালক ডা. এজাজুল ইসলাম। কার্যক্রমের অংশ হিসেবে ঢাকার পান্থপথ এলাকায় ইফতার প্রস্তুতকারক ও বিক্রেতাদের মধ্যে হাইজিন পণ্য, লিফলেট, ক্যাপ পাশাপাশি নিরাপদ খাদ্য বিষয়ক বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। একইসঙ্গে ভোক্তাদের নিরাপদ ইফতার ক্রয়ের সময় সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়।
