টেলিটকের ডিলার সম্মেলন অনুষ্ঠিত

আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ১২:১১ এএম

বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল নেটওয়ার্ক অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেডের ডিলার সম্মেলন-২০২৩ গত ৬ এপ্রিল রাজধানীর একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। উক্ত ডিলার সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ সচিব ও টেলিটক বাংলাদেশের চেয়ারম্যান আবু হেনা মোরশেদ জামান। সম্মেলনে সভাপতিত্ব করেন টেলিটক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. এম. হাবিবুর রহমান। সম্মেলনে সচিব ডিলারদের সঙ্গে মতবিনিময়কালে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত