রংপুরে বাণিজ্যমন্ত্রী

হতদরিদ্রদের জন্য সহায়তা অব্যাহত রেখেছেন প্রধানমন্ত্রী

আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ১২:৪৬ এএম

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘দেশের হতদরিদ্র পরিবারগুলোর মুখে হাসি ফোটানোর জন্য বিভিন্ন সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু কন্যার এই দূরদর্শীতার ফলে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ আজ  রোলমডেল।’ গতকাল রবিবার বেলা ১১টার দিকে রংপুরের পীরগাছা উপজেলার দেউতি উচ্চ বিদ্যালয় ও কলেজ হলরুমে দিনব্যাপী ছয় হাজার পরিবারের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার তুলে দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি শেখ হাসিনাকে আগামী নির্বাচনেও প্রধানমন্ত্রী করতে উপস্থিত সবার কাছে নৌকা মার্কায় ভোট চান।

পারুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দেশ এগিয়ে যাচ্ছে এই এগিয়ে যাওয়ার ধারাকে অব্যাহত রাখতে হবে। আমি আপনাদের মাঝে সামান্য পরিসরে ঈদ উপহার তুলে দিলাম। ইনশাআল্লাহ ভবিষ্যতেও এই এলাকার মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যাব।’

এ সময় উপস্থিত ছিলেন, পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন, পীরগাছা থানার অফিসার ইনচার্জ মাসুমুর রহমান, দেউতি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ এ বি এম মিজানুর রহমান সাজুসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত