নগদ মেগা ক্যাম্পেইনের দুই হাজারের বেশি গিফট হস্তান্তর

আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ১২:৩৯ এএম

ঈদের আগে মানুষের মধ্যে ঈদের আনন্দ বিলাচ্ছে নগদ লিমিটেডের মেগা ক্যাম্পেইন। এখন পর্যন্ত শতাধিক মোটরসাইকেল ও রেফ্রিজারেটরসহ বিভিন্ন ধরনের দুই হাজারের বেশি গিফট বিজয়ীদের মধ্যে হস্তান্তর করেছে প্রতিষ্ঠানটি। এরমধ্যে মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ ও পার্সা ইভানার মতো তারকারাও নগদের হয়ে গিফট বিতরণ করেছেন।

চলমান মেগা ক্যাম্পেইনে প্রতিদিনের বিজয়ীদের মধ্যে গিফট বিতরণ শুরু করেছে নগদ। গত ৮ এপ্রিল যশোরের কৃষ্ণচন্দ্র রায়ের হাতে মেগা ক্যাম্পেইনের মোটরসাইকেল হস্তান্তর করেন অভিনেতা মিশু সাব্বির। এর আগে ৫ এপ্রিল অভিনেতা জিয়াউল হক পলাশ গাজীপুরের মাহে আলমের হাতে মোটরসাইকেল তুলে দেন, গত ২ এপ্রিল নারায়ণগঞ্জের কামরুল হাসানের কাছে মোটরসাইকেল হস্তাান্তর করেন অভিনেত্রী পার্সা ইভানা।

নগদের মাধ্যমে নির্দিষ্ট মার্চেন্টে ৫০০ টাকা বা তার বেশি কেনাকাটা করে এসব গিফট পাওয়ার সুযোগ থাকছে। তাছাড়া প্রতি ঘণ্টায় কেনাকাটার পেমেন্ট করে গ্রাহক পেতে পারেন ১০০ ভাগ বা সর্বোচ্চ দুই হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক। মেগা অফারের এই ক্যাম্পেইন চলবে আগামী ৩০ জুন পর্যন্ত। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত