যুদ্ধাপরাধী নিজামুল হক গ্রেপ্তার

আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ০৬:৩১ এএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত যুদ্ধাপরাধী নিজামুল হক মিয়া ওরফে লুৎফর রহমান ওরফে লুতু মোল্লাকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন ডিজিটাল টিমের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ইশতিয়াক আহমেদ সাংবাদিকদের বলেন, গোপালগঞ্জের কাশিয়ানী থানার অনুরোধে গতকাল সোমবার দুপুরে রাজধানীর ভাটারার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী থানার সাধুহাটি এলাকায়। তিনি ভাটারার পশ্চিম নূরের চালা কলাতন স্কুল রোডের একটি বাসায় থাকতেন। নিজামুল হক মিয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানাভুক্ত আসামি। তাকে এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত