ইতিহাস বিকৃতির অভিযোগে ঢাবি অধ্যাপক ইমতিয়াজকে অব্যাহতি

আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ০৩:৪৪ পিএম

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের পরিচালক পদ থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদকে অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন পরিচালক হিসেবে আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনকে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) তাকে এই নিয়োগ প্রদান করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদের লেখা ‘হিস্টোরাইজিং ১৯৭১ জেনোসাইড: স্টেট ভার্সেস পারসন’ বইয়ে মুক্তিযুদ্ধের ‘ইতিহাস বিকৃতির’ অভিযোগ এনে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানায় বিভিন্ন মহল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত