আইসিটি-চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড

আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ০৯:৫৮ পিএম

দ্বিতীয় বারের মতো বসতে যাচ্ছে আইসিটি-চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডের আসর। গতকাল চ্যানেল আইয়ের স্টুডিওতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জানানো হয় আগামী ১ সেপ্টেম্বর ২০২৩ প্রদান করা হবে। ২১টি ক্যাটাগরিতে এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মঞ্চ সারথি আতাউর রহমান, তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান মিডিয়া ব্যক্তিত্ব শাইখ সিরাজ। প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক তার বক্তব্যে বলেন ডিজিটাল মিডিয়ায় বৃহৎ পুরস্কার এটি। চ্যানেল আইয়ের সঙ্গে থাকতে পেরে আইসিটি মন্ত্রণালয় গর্বিত। শাইখ সিরাজ বলেন, আমরা ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। সেই ধারাবাহিকতায় এই পুরস্কার সবাইকে উৎসাহিত করবে। আয়োজনটি এরইমধ্যে সব মহলে বেশ সাড়া জাগিয়েছে। প্রশ্ন এবং বিতর্কের ঊর্ধ্বে উঠে একটি আয়োজন যেমন হওয়া প্রয়োজন ঠিক সেভাবেই চ্যানেল আই তাদের দুবারের আয়োজন প্রক্রিয়াটি শেষ করেছে। প্রথম আয়োজনটি অনুষ্ঠিত হয়েছিল ২০২১ সালে, আর দ্বিতীয়টি ২০২২-এ। এ বছর চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডের তৃতীয় আয়োজনের সঙ্গেও বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশন যুক্ত থাকছে। যেসব ক্যাটাগরিতে পুরস্কার/ সম্মাননা প্রদান করা হবে : আজীবন সম্মাননা, বেস্ট হেলথ টেক, বেস্ট এগ্রোটেক, বেস্ট এডুটেইনমেন্ট, বেস্ট ফেইসবুক কন্টেন্ট, বেস্ট ইউটিউব কন্টেন্ট, বেস্ট রাইজিং স্টার (পুরুষ), বেস্ট রাইজিং স্টার (নারী), শ্রেষ্ঠ নাট্যকার, শ্রেষ্ঠ নাট্যপরিচালক, শ্রেষ্ঠ নাট্য অভিনেতা, শ্রেষ্ঠ নাট্য অভিনেত্রী , শ্রেষ্ঠ ওয়েব সিরিজ, শ্রেষ্ঠ পরিচালক  (ওয়েব সিরিজ), শ্রেষ্ঠ অভিনেতা (ওয়েব সিরিজ), শ্রেষ্ঠ অভিনেত্রী (ওয়েব সিরিজ), শ্রেষ্ঠ ওয়েব ফিল্ম, শ্রেষ্ঠ পরিচালক (ওয়েব ফিল্ম), শ্রেষ্ঠ অভিনেতা (ওয়েব ফিল্ম), শ্রেষ্ঠ অভিনেত্রী (ওয়েব ফিল্ম), শ্রেষ্ঠ মিউজিক ভিডিও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত