দুর্দান্ত উপহারে হাতের নাগালে ভি২৭ই-ভি২৭

আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ১০:১৪ পিএম

ঈদকে সামনে রেখে চলে এসেছে ভিভো ভি২৭ই। পোর্ট্রেট ফটোগ্রাফিতে দারুণ দক্ষ ভি সিরিজের এই নতুন স্মার্টফোন ১১ এপ্রিল থেকে মিলছে হাতের নাগালেই। ভি২৭ই এর সঙ্গে এসেছে ভি২৭ স্মার্টফোনও। ঈদে স্মার্টফোন দুটি কিনলেই থাকছে উপহার। 

ঈদ উপলক্ষে ভি২৭ই ও ভি২৭ কিনলে থাকছে রিরো টিডব্লিউএস ইয়ার বাড। স্মার্টফোনের স্ক্রিন রিপ্লেসমেন্টের ঝক্কি অনেক। তবে যারা ভি২৭ই কিনবেন তাদের জন্য আছে সুখবর। মাত্র ৬৯৯ টাকায় মিলছে এই সুবিধা। 

মাত্র ৩২ হাজার ৯৯৯ টাকায় ভিভোর নতুন উদ্ভাবন অরা লাইট পোর্ট্রটে সমৃদ্ধ ভিভো ভি২৭ই পাওয়া যাবে ল্যাভেন্ডার পার্পল এবং গ্লোরি ব্ল্যাক রঙে। অপরদিকে অরা লাইট এবং সনির সেন্সর সমৃদ্ধ ১২০ হার্জ থ্রিডি কার্ভ স্ক্রিনের ভি২৭ পাওয়া যাবে মাত্র ৫৪ হাজার ৯৯৯ টাকা। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত