বিএসএমএমইউর প্রক্টরিয়াল বডিতে প্রথম নারী সদস্য

আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ০৩:৫৬ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) প্রক্টরিয়াল বডিতে প্রথম নারী সদস্য হিসেবে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফাতিমা জোহুরা। গতকাল মঙ্গলবার সকালে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ তার হাতে এ নিয়োগপত্র তুলে দেন।

ডা. ফাতিমা জোহুরা ২০১০ সালে এমবিবিএস পাস করেন। ২০১৯ সালে বিএসএমএমইউ থেকে মানসিক রোগবিদ্যা বিভাগে এমডি স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০২১ সালে একই বিভাগে সহকারী অধ্যাপক পদে নিয়োগ পান। তিনি ১০ বছর ধরে মানসিক রোগ নিয়ে কাজ করছেন।

ডা. ফাতিমা জোহুরা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইক্রাইট্রির সমাজকল্যাণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি অ্যাসোসিয়েশন ফর থেরাপিউটিক কাউন্সেলিং বাংলাদেশের আন্তর্জাতিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি স্বাচিপের সদস্য।

নবনিযুক্ত সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক ডা. ফাতিমা জুহুরার বাবা অধ্যাপক ডা. আহসান উল্লাহ এবং তার স্বামী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডেপুটি প্রেস সেক্রেটারি শাখাওয়াত মুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত