যে জজ বিচার বিক্রি করবে তার বিরুদ্ধে ব্যবস্থা: প্রধান বিচারপতি

আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ০২:০৪ পিএম

যে জজ বিচার বিক্রি করবে তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

বুধবার (১১ এপ্রিল) দুপুরে ঝিনাইদহে বার ভবনে আইনজীবীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

দুর্নীতিকে ক্যান্সারের সঙ্গে তুলনা করে প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগের কেউ দুর্নীতি করলে তাকে রাখা হবে না। বিচার বিক্রি করার বিচারকের তিনি ডাকাতের চেয়েও খারাপ বলে মন্তব্য করেন।

তিনি আরও বলেন, দুর্নীতি একটা ক্যান্সার, আমার হাতে ৫টা আঙুল আছে যদি ১টি আঙুলে ক্যান্সার হয় তাহলে বড় চিকিৎসা হচ্ছে সেটা কেটে ফেলা। যে জজ বিচার বিক্রি করে সে জজকে আঙুল হিসেবে কেটে ফেলতে আমি একটু দ্বিধা করবো না। একজন জজ যদি বিচারের মাধ্যমে এক জনের সম্পদ অন্যজনের দিয়ে দেয় তাহলে সে ডাকাতের চেয়েও খারাপ। এমন অন্যায়ের জন্য আমরা যুদ্ধ করিনি। যদি কোন জজের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া যায় তাহলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতবিনিময় সভায় ঝিনাইদহ জেলা জজ নাজিমুদৌলা, জেলা আইনজীবী সমিতির সভাপতি রবিউল ইসলাম, সরকারি কৌঁসুলী বিকাশ কুমার ঘোষ, পিপি অ্যাডভোকেট ইসমাইল হোসেনসহ অন্যান্য বক্তব্য রাখেন।

এর আগে জেলা জজ আদালত প্রাঙ্গণে ন্যায়কুঞ্জ’র ভিত্তিপ্রস্তর স্থাপন ও গাছের চারা রোপণ করেন প্রধান বিচারপতি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত