প্রবাসী বাংলাদেশিদের জন্য ক্রস বর্ডার রেমিট্যান্স সেবা সহজীকরণের লক্ষ্যে নগদ-এর সঙ্গে ‘রেমিট্যান্স ডিসবার্সমেন্ট পার্টনারশিপ’ সংক্রান্ত চুক্তি সম্পাদন করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক। এ উপলক্ষে ১২ এপ্রিল ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এমডি ও সিইও জাফর আলম। ব্যাংকের ডিএমডি মুহাম্মদ ফোরকানুল্লাহ ও নগদ-এর নির্বাহী পরিচালক, টেকনোলজি, বিজনেস এস্যুরেন্স মারুফুল ইসলাম ঝলক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির ফলে সোশ্যাল ইসলামী ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠালে তা সরাসরি গ্রাহকের নগদ ওয়ালেটে প্রেরণ করা যাবে।
×
