জবিতে জুনে ভর্তি পরীক্ষার প্রস্তাব

আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ০২:২৪ এএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কর্র্তৃপক্ষ ২০২২-২৩ শিক্ষাবর্ষে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার লক্ষ্যে কেন্দ্রীয় ও ইউনিটভিত্তিক ভর্তি কমিটি গঠন করেছে। জুনের ৯ কিংবা ১০ তারিখ ভর্তি পরীক্ষা নেওয়া, আবেদন ফি এক হাজার টাকা নির্ধারণসহ আনুষঙ্গিক বিষয়ে কেন্দ্রীয় কমিটির কাছে প্রস্তাব পাঠিয়েছে ‘বি’ ও ‘সি’ ইউনিটের ভর্তি কমিটি।

এর আগে গত ৯ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ও ইউনিট ভর্তি কমিটি গঠন করার বিষয়টি জানানো হয়।

স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সার্বিকভাবে তদারকি, পরীক্ষার তারিখ-সময়, আবেদন করার যোগ্যতা, আবেদন ফি ইত্যাদি নির্ধারণ এবং ভর্তি বিজ্ঞপ্তি ও নির্দেশিকা প্রণয়ন করে কেন্দ্রীয় কমিটির কাছে পেশ করবে গঠনকৃত তিনটি ইউনিট কমিটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত