সাবের চৌধুরী পেলেন এ-পিএডি অ্যাওয়ার্ড

আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ০২:২১ এএম

দুর্যোগ ব্যবস্থাপনা এবং জনকল্যাণমূলক কাজে অসামান্য অবদানের জন্য কর্ণফুলী গ্রুপ ডিরেক্টর সাবের হোসেন চৌধুরীকে ‘এ-পিএডি অ্যাওয়ার্ড ২০২৩’ এ ভূষিত করা হয়েছে। ডিসিএইচ ট্রাস্টের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা প্রফেসর কাজী কামরুজ্জামান পদক প্রদান করেন।

এ-পিএডি জাপান, কোরিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, ফিলিপাইনের সমন্বয়ে সংগঠিত দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক আন্তর্জাতিক প্রতিষ্ঠান।  যারা ১০ বছর ধরে সারা বিশে^ দুর্যোগ ব্যবস্থাপনা ও সহায়তায় উল্লেখযোগ্য অবদান রেখেছেন। দুর্যোগ ব্যবস্থাপনা সেক্টরে সাবের হোসেন চৌধুরীর এই বিশেষ অবদান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে প্রফেসর কাজী কামরুজ্জামান আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশে নিযুক্ত সাবেক জাপানি রাষ্ট্রদূত ইতোত নাওকিকেও বাংলাদেশে বিশেষ অবদানের জন্য প্রশংসাপত্র প্রদান করা হয়। বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত