বিআরবি হাসপাতালে বিশেষ সেবা সপ্তাহ শুরু

আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ০২:২১ এএম

বিআরবি হাসপাতালের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার রাজধানীর পান্থপথের বিআরবি হাসপাতালে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্ভোধন করেন বাংলাদেশের হেপাটোবিলিয়ারি পেনক্রিয়াটিক সার্জারির পথিকৃত এবং বিআরবি হাসপাতালে হেপাটোবিলিয়ারি এবং পেনক্রিয়াটিক বিভাগের প্রধান প্রফেসর ডা. মোহাম্মদ আলী।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিআরবি হাসপাতাল বিশেষ সেবা সপ্তাহের আয়োজন করেছে। যা ১৫ এপ্রিল থেকে আগামী ২১ এপ্রিল পর্যন্ত চলবে। সেবা সপ্তাহ উপলক্ষে মাত্র ২০০ টাকার রেজিস্ট্রেশনে ডাক্তার দেখানো ফ্রি সঙ্গে সব ধরনের প্যাথলজি (ব্লাড, ইউরিন, স্টুল টেস্টসহ অন্য প্যাথলজি টেস্টে) ৪০% এবং রেডিওলজিতে (এমআরআই, সিটি স্ক্যান, এক্স-রে, মেমোগ্রাফি, আল্ট্রাসনোগ্রাফি) ২৫% ডিসকাউন্ট প্রদান করা হবে।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রখ্যাত ক্যানসার বিশেষজ্ঞ অধ্যাপক. ডা. মো. মোফাজ্জেল হোসেন (লে. কর্ণেল অব.), বাংলাদেশে রেনাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, স্বনামধন্য কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নিজামউদ্দিন চৌধুরী, স্বনামধন্য নরমাল ডেলিভারি বিশেষজ্ঞ ডা. কাজী ফয়েজা আক্তার উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত