এক্সিকিউটিভ নিচ্ছে এয়ার অ্যাস্ট্রা, বেতন ৩০ হাজার

আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ০৯:৩৭ এএম

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করেছে বাংলাদেশের বেসরকারি মালিকানাধীন যাত্রীবাহী বিমান সংস্থা এয়ার অ্যাস্ট্রা। প্রতিষ্ঠানটি তাদের মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: এয়ার অ্যাস্ট্রা

পদের নাম: জুনিয়র এক্সিকিউটিভ/ এক্সিকিউটিভ।

পদসংখ্যা: নির্ধারিত না।

আবেদন যোগ্যতা: মার্কেটিং, ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনাল বিজনেস, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স বিষয়ে ডিগ্রি থাকতে হবে।

কম্পিউটার চালনায় বেসিক দক্ষতা, যোগাযোগ দক্ষতা, ইন্টারপারসোনাল স্কিল, নেগশিয়েশন স্কিল ও নেতৃত্বের গুণাবলী থাকতে হবে।

এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্টের কাজে দক্ষতা থাকতে হবে।

চাপ সামলে কাজের আগ্রহ থাকতে হবে। চূড়ান্ত নিয়োগের পর বাংলাদেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।

অভিজ্ঞতা: ৩ বছর। তবে ফ্রেশাররাও আবেদন করতে পারবেন।

বয়স: ২২-৩০ বছর।

প্রার্থীর ধরণ: নারী-পুরুষ

কর্মস্থল: দেশের যে কোন স্থানে

বেতন ও সুযোগ সুবিধা: ২২০০০-৩০,০০০ টাকা। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদনের শেষ তারিখ: ১৫ মে, ২০২৩

আবেদন যেভাবে: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে। https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1140218&fcatId=9&ln=1

সূত্র: বিডি জবস

×
সর্বশেষ সর্বাধিক পঠিত