ঈদে বৈশাখী টেলিভিশনে সর্বোচ্চ ২২ নাটক

আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ১০:৫৬ পিএম

ঈদুল ফিতর উপলক্ষে বৈশাখী টেলিভিশনের আয়োজনে থাকছে মোট ২২টি নাটক। নাটকগুলোর মধ্যে ৮টি একক, এবং ৭ পর্বের ৬টি ধারাবাহিক এবং ৮টি মেগা। এছাড়া থাকছে ৭টি সিনেমা, জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান, ম্যাগাজিন অনুষ্ঠান এবং বিশেষ কমেডি শো ফানি মোমেন্টসহ নানা আয়োজন। এবার ঈদের ৪টি নাটকের গল্প লিখেছেন পুরস্কারপ্রাপ্ত গল্পকার বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন। একক নাটকগুলো প্রচার হবে প্রতিদিন রাত ৮.১০ মিনিটে। ৮টি একক নাটকের মধ্যে সজল, ভাবনা অভিনীত ‘আঁচল’, অপূর্ব, তাসনিয়া ফারিন অভিনীত ‘ত্রিকোণমিতি’, টিপু আলম মিলনের গল্প ও আল হাজেনের পরিচালনায় ‘কন্ট্যাক্ট ম্যারিজ’। অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, তানজিকা আমিন, মৌসুমী হামিদ, আরফান আহমেদ প্রমুখ। ‘কিলার’ নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম, জুঁই করিম প্রমুখ। জোভান, সামিরা মাহি অভিনীত নাটক ‘বাই মিসটেক’, ‘হদয় রক্ত ক্ষরণ’ নাটকে অভিনয় করেছেন অপূর্ব, হিমি। ‘জামাই বউ ৪২০’-এ অভিনয় করেছেন নিলয় আলমগীর ও হিমি। ঈদের ৬টি ৭ পর্বের ধারাবাহিক হলো হাসান জাহাঙ্গীরের রচনা ও পরিচালনায় ‘সিঁড়ি’। অভিনয় করেছেন মিশা সওদাগর, কাজী হায়াৎ, ডন, নিঝুম রুবিনা, হাসান জাহাঙ্গীর প্রমুখ। টিপু আলম মিলনের গল্পে ‘জামাই বাজার-৩’-এ অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, অহনা রহমান প্রমুখ। ‘ডেমকেয়ার’-এ অভিনয় করেছেন আরফান আহমেদ, মিহি আহসান, অলিউল হক রুমী, রাশেদ মামুন অপু, জয়রাজ, রোজী সিদ্দিকী, বড়দা মিঠু প্রমুখ। টিপু আল মিলনের গল্পে ‘দুই জামাই’ নাটকে অভিনয় করেছেন জাহিদ হাসান, ড. এজাজ, বড়দা মিঠু, নাজিয়া হক অর্ষা, নাবিলা ইসলাম প্রমুখ। টিপু আলম মিলনের গল্পে অপর নাটক ‘হাবুর স্কলারশিপ’। অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, তানজিকা আমিন, অলিউল হক রুমি প্রমুখ। ‘ভ- প্রেমিক’-এ অভিনয় করেছেন পাভেল, শাকিলা পারভিন, শহীদুল্লাহ সবুজ, জীবন রায় প্রমুখ। প্রতিদিন রাত ১১.৩৫ মিনিট থেকে প্রচার হবে ৮টি মেগা নাটক। নাটকগুলো হলো জাহিদ হাসান, নাবিলা ইসলাম, সাজু খাদেম, আরফান আহমেদ অভিনীত ‘বুড়া জামাই’, সাজিন আহমেদ বাবুর পরিচালনায় ‘কিড সোরায়মান’। অভিনয় করেছেন- মোশাররফ করিম, মোনালিসা, ফারুক আহমেদ প্রমুখ। ‘হোটেল ফাইভ স্টার’-এ অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, অহনা রহমান প্রমুখ। ‘চাল্লু মামার পাল্লু ভাগ্নে’ নাটকে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নিসা, শাহনাজ খুশি, ঝুনা চৌধুরী প্রমুখ। তারিন জাহান, শহীদুজ্জামান সেলিম অভিনীত নাটক ‘রূপকথা। ‘বডিগার্ড’ নাটকে অভিনয় করেছেন অমিত হাসান, ডন, আঁচল, হাসান জাহাঙ্গীর প্রমুখ। মীর সাব্বির, নাদিয়া, ফারজানা রিক্তা অভিনীত নাটক ‘সৌদি জামাই বিদায় রজনী’। ‘বাগান বাড়ি’ নাটকে অভিনয় করেছেন জাহিদ হাসান, নাদিয়া নদী, সঞ্চিতা দত্ত প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত