জাকাত প্রদানকে সহজ করেছে নগদ ইসলামিক

আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ১১:০৩ পিএম

বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের সাহায্যে জাকাত ও দানের টাকা গরিব ও অসহায় মানুষের কাছে পৌঁছে দেওয়া যাচ্ছে শরিয়াহভিত্তিক মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ ইসলামিক-এর মাধ্যমে। নগদ ইসলামিক অ্যাপ বা ওয়েবসাইটের সাহায্যে গ্রাহকরা খুব কম সময়ে সহজেই জাকাতের টাকা হিসাব করতে পারে জাকাত ক্যালকুলেটর ফিচারের সাহায্যে।

জাকাতের হিসাবের পর নগদ ইসলামিক অ্যাপের ডোনেশন অপশনে গিয়ে তালিকাভুক্ত ৫৯টি প্রতিষ্ঠানের মাধ্যমে শরিয়াহভিত্তিক উপায়ে জাকাত প্রদান করা যায়। এসব প্রতিষ্ঠান ইসলামি নিয়মানুযায়ী গরিব মুসলমানদের কাছে সমানহারে জাকাত বিতরণ করে থাকে।

বিশ্বস্ত এই প্রতিষ্ঠানগুলো হলো আল মারকাযুল ইসলামী, আঞ্জুমান মুফিদুল ইসলাম, আস-সুন্নাহ ফাউন্ডেশন, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, তাসাউফ ফাউন্ডেশন, বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন, কে কে ফাউন্ডেশন, মাস্তুল ফাউন্ডেশন, কোয়ান্টাম ফাউন্ডেশন, সাজিদা ফাউন্ডেশন, অভিযাত্রিক ফাউন্ডেশন, ময়মনসিংহ মেডিকেল কলেজে জাকাত ফান্ড, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল রোগী কল্যাণ সমিতি (জাকাত তহবিল) এবং মুসলিম এইড ইউকে বাংলাদেশ কান্ট্রি অফিস। জাকাত ছাড়াও গ্রাহকরা সারা বছর আরও বেশ কিছু প্রতিষ্ঠানে অনুদান বা ডোনেশন প্রদান করতে পারবেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত