ঈদযাত্রায় বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে যনজট নিরসনে বিভিন্ন পদক্ষেপ নেওয়া এবার যানজট কম হবে বলে জানিয়েছেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।
তিনি বলেছেন, ‘বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কের যানজট নিরসনে আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। আশা করছি সবার প্রচেষ্টায় ঈদযাত্রায় মহাসড়কে যাত্রীদের ভোগান্তি অনেকাংশে কম হবে। মহাসড়কে কোনো দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। বঙ্গবন্ধু সেতু দিয়ে মোটরসাইকেল পারাপারের জন্য আলাদা লেন করা হয়েছে।’ গতকাল রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঈদুল ফিতর উপলক্ষে সড়কপথে যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
