চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সফরের এক মাসেরও কম সময়ের মধ্যে মস্কো সফরে দেশটির প্রতিরক্ষামন্ত্রী জেনারেল লি শাংফু। গত রবিবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে পাশে রেখে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন তিনি। বৈঠকে পুতিন বলেন, ‘আমরা সামরিক-প্রযুক্তিগত দিক দিয়ে পরস্পরকে সহযোগিতা করছি, সুদূর পূর্ব অঞ্চল ও ইউরোপসহ এখানেও আমরা সমুদ্র, স্থলে এবং আকাশে যৌথ সামরিক মহড়া পরিচালনা করছি।’ অন্যদিকে বৈঠকে চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল শাংফু বলেন, ‘চীন-রাশিয়ার সম্পর্কের নীতে অসংলগ্নতা নেই এবং উভয় দেশের সম্পর্ক খুব স্থিতিশীল। রাশিয়ান টিভিতে সম্প্রচারিত অনুবাদিত মন্তব্যে তিনি বলেন, ‘আমাদের উভয় দেশের মধ্যে খুব শক্তিশালী সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক খুব স্থিতিশীল এবং তা স্নায়ুযুদ্ধের যুগের সামরিক-রাজনৈতিক জোটকেও ছাড়িয়ে গেছে।’
