পুঁজিবাজারের তালিকাভুক্ত বেসরকারি ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৭ দশমিক ৫০ শতাংশ নগদ এবং সাড়ে ৭ শতাংশ বোনাস লভ্যাংশ। ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে গতকাল মঙ্গলবার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্যাংক সূত্রে জানা গেছে, সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী ডাচ-বাংলা ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ১৪ পয়সা, যা আগের বছরে ছিল ৭ টাকা ৯৯ পয়সা। এছাড়া ২০২২ সালের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৯ টাকা ৮৫ পয়সা।
এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১২ জুন বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ মে।
