অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপে সবচেয়ে সফল দেশ আর্জেন্টিনা। ছয়বারের চ্যাম্পিয়ন তারা। তবে আর্জেন্টিনা বাছাইপর্ব উৎরাতে পারেনি। তবু অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছে তারা। ইন্দোনেশিয়ার জায়গায় যুব বিশ্বকাপের আয়োজক হিসেবে আর্জেন্টিনাকে বেছে নিয়েছে ফিফা। আগামী ২০ মে থেকে ১১ জুন ইন্দোনেশিয়ায় বসার কথা ছিল যুব বিশ্বকাপের ২৩তম আসর। ইসরায়েলকে স্বাগত জানাতে অনীহা প্রকাশ করায় গত ২৯ মার্চ এশিয়ার দেশটি থেকে টুর্নামেন্ট সরিয়ে নেয় ফিফা।
×
