ঘাটাইলে দুস্থদের মাঝে ঈদসামগ্রী বিতরণ আলোক হেলথকেয়ারের

আপডেট : ২০ এপ্রিল ২০২৩, ১১:২২ পিএম

রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষে ৪০০ জন দুস্থ, অসহায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করে গ্রামীণ প্রতিবন্ধী উন্নয়ন কেন্দ্র (সিআরডিডি), টাঙ্গাইল। টাঙ্গাইলের ঘাটাইলের আয়োজিত অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিল আলোক হেলথকেয়ার অ্যান্ড ফাউন্ডেশন হাসপাতাল লিমিটেড। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম লেবু। ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মুনিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান হোসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত