সিলেটের শাহি ঈদগাহে জামাত সাড়ে ৮টায়

আপডেট : ২১ এপ্রিল ২০২৩, ০১:০২ এএম

সিলেটের ঐতিহাসিক শাহি ঈদগাহ ময়দানে এবার ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় হবে। ঈদের জামাতকে কেন্দ্র করে শাহি ঈদগাহ ময়দানে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে পুলিশ। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার শাহি ঈদগাহ পরিদর্শন করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইলিয়াছ শরীফ।  

জানা যায়, শাহি ঈদগাহে ঈদের নামাজে ইমামতি করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু হুরায়রা। এর আগে বয়ান পেশ করবেন নাইওরপুল জামে মসজিদের খতিব মাওলানা নাজিম উদ্দীন কাশেমি। এ ছাড়া নগরীর কুদরত উল্লাহ জামে মসজিদে সকাল সাড়ে ৭টা, সাড়ে ৮টা ও সাড়ে ৯টায় পৃথক তিনটি জামাত হবে। নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে সকাল ৮টায় এবং হজরত শাহজালাল (রহ.)-এর মাজার প্রাঙ্গণে সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত হবে। সিলেট মহানগরে ৪৩৭টি ঈদ জামাত হবে। এর মধ্যে ৩৪৭টি মসজিদে ও ৯০টি ঈদগাহে হবে ঈদের জামাত। আর সিলেটে ২ হাজার ৫৮৬টি ঈদ জামাত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত