এমটিবির ‘বেস্ট এসএমই ব্যাংক বাংলাদেশ ২০২৩’ পুরস্কার অর্জন

আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ১২:৪১ এএম

বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) গ্লোবাল বিজনেস ম্যাগাজিন কর্তৃক ‘বেস্ট এসএমই ব্যাংক বাংলাদেশ ২০২৩’ উপাধিতে ভূষিত হয়েছে। এই স্বীকৃতি বাংলাদেশে কুটির, ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (সিএমএসএমই) খাতে সেবা দেওয়ার ক্ষেত্রে এমটিবির দৃঢ় অঙ্গীকারকে প্রতিফলিত করে।

এ প্রসঙ্গে এমটিবির এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘এই স্বীকৃতি আমাদের সিএমএসএমই গ্রাহকদের উদ্ভাবনী আর্থিক সমাধান এবং ব্যতিক্রমী পরিষেবা দেওয়ার লক্ষ্যে আমাদের টিমের কঠোর পরিশ্রম, ত্যাগ এবং অধ্যবসায়কে প্রতিফলিত করে। এটি আমাদের জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক এবং বাংলাদেশের সেরা এসএমই ব্যাংক হিসেবে স্বীকৃতি পেয়ে আমরা সত্যিই গর্বিত।’

বাংলাদেশে সিএমএসএমই প্রবৃদ্ধির ক্ষেত্রে এমটিবির প্রয়াস গ্লোবাল বিজনেস ম্যাগাজিন এবং ডিজিটাল ব্যাংকারসহ বিভিন্ন মর্যাদাপূর্ণ স্থানীয় ও বৈশ্বিক সংস্থা দ্বারা স্বীকৃত হয়েছে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত