ঈদের পঞ্চম দিনে যা থাকছে টিভি পর্দায়

আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ০১:৫৬ পিএম

বরাবরের মতো এবারও ঈদের জন্য নির্মিত হয়েছে কয়েক শতাধিক নাটক। নাটকের বাইরেও সিনেমা, ম্যাগাজিন অনুষ্ঠান, সংগীতানুষ্ঠানসহ টিভি পর্দাজুড়ে ঈদে থাকে বর্ণীল আয়োজন। আজ ঈদের পঞ্চম দিন (২৬ এপ্রিল) পর্দায় প্রচারের কথা রয়েছে বহু নাটক-টেলিছবি।


দীপ্ত টিভি

সকাল ৯টায় বাংলা সিনেমা ‘তারকাঁটা’। অভিনয়ে আরেফিন শুভ, মৌসুমী, বিদ্যা সিনহা মিম। বেলা ১টায় সিনেমা ‘রাত জাগা ফুল’। অভিনয়ে মীর সাব্বির, জান্নাতুল ফেরদৌস ঐশী, মিশা সওদাগর। বিকেল ৪টায় ফিচার ফিল্ম ‘সাহসিকা’। অভিনয়ে তানজিন তিশা, মনোজ প্রামাণিক, আশীষ খন্দকার, মিথিলা, নাদিয়া। সন্ধ্যা ৬টায় বিশেষ একক নাটক ‘বাকবাকুম’। অভিনয়ে অপূর্ব, সাফা কবির। রাত ৮টায় বিশেষ একক নাটক ‘ডেলিভারি গার্ল’। অভিনয়ে নিলয় আলমগীর, হিমি। রাত ১০টা ৫ মিনিটে একক নাটক ‘হঠাৎ শ্রাবণ’। অভিনয়ে জোভান, সাফা কবির। রাত ১১টা ১০ মিনিটে বিশেষ একক নাটক ভিকি এবং নীলা। অভিনয়ে তৌসিফ, কেয়া পায়েল।


বৈশাখী টিভি

বিকেল ৫টা ১৫ মিনিটে ঈদ ম্যাগাজিন অনুষ্ঠান ‘অন্যরকম ঈদ’। বিকেল ৫টা ৪৫ মিনিটে ধারাবাহিক নাটক ‘সিঁড়ি’। অভিনয়ে মিশা সওদাগর, কাজী হায়াৎ, ডন। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক ‘জামাই বাজার-৩’। অভিনয়ে রাশেদ সীমান্ত, অহনা রহমান। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ধারাবাহিক নাটক ‘ডেমকেয়ার’। অভিনয়ে আরফান আহমেদ, মিহি আহসান, রাশেদ মামুন অপু। রাত ৮টা ১০ মিনিটে নাটক ‘বাই মিসটেক’। অভিনয়ে জোভান, সামিরা খান মাহি। রাত ৯টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক ‘দুই জামাই’। অভিনয়ে জাহিদ হাসান, নাজিয়া হক অর্ষা, নাবিলা ইসলাম। রাত ১০টায় ধারাবাহিক নাটক ‘হাবুর স্কলারশিপ’। অভিনয়ে রাশেদ সীমান্ত, তানজিকা আমিন। রাত ১০টা ৩০ মিনিটে ধারাবাহিক নাটক ‘ভণ্ড প্রেমিক’। অভিনয়ে পাভেল, শাকিলা পারভিন। রাত ১১টা ৩৫ মিনিটে মেগা নাটক ‘বডিগার্ড’। অভিনয়ে অমিত হাসান, ডন, আঁচল, হাসান জাহাঙ্গীর।

মাছরাঙা টেলিভিশন

বেলা ২টা ৩০ মিনিটে সিনেমা ‘দেবী’। অভিনয়ে চঞ্চল চৌধুরী, জয়া আহসান। বিকেল ৫টা ৫০ মিনিটে নাটক ‘খুনী কে?’। অভিনয়ে চঞ্চল চৌধুরী, তানিয়া বৃষ্টি। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক ‘অংক স্যার’। অভিনয়ে চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশী। রাত ৮টায় নাটক ‘গল্পটা তিতলীর’। অভিনয়ে মিশু সাব্বির, তাসনুভা তিশা।

রাত ৯টা ১০ মিনিটে ধারাবাহিক নাটক ‘সুরেলা সুলতান’। অভিনয়ে মারজুক রাসেল, তানজিকা, চাষী আলম। রাত ১০টা ২০ মিনিটে নাটক মায়াজাল। অভিনয়ে নিলয়, সারিকা সাবাহ। রাত ১১টা ৩০ মিনিটে টেলিফিল্ম ডিম। অভিনয়ে মীর সাব্বির, মৌসুমী হামিদ।

নাগরিক টিভি

সকাল ৮টায় সিনেমা ‘বর্তমান’। অভিনয়ে মান্না, মৌসুমী। সকাল ১০টা ৩০ মিনিটে সিনেমা ‘মাস্তানের ওপর মাস্তান’। অভিনয়ে মান্না, মৌসুমী। বেলা ১টা ৩০ মিনিটে সিনেমা ‘জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার’। অভিনয়ে শাকিব খান, পূর্ণিমা। বিকেল ৫টায় সিনেমা ‘সুইট হার্ট’। এই সিনেমায় দেখা যাবে বাপ্পি চৌধুরী, বিদ্যা সিনহা মিমকে। রাত ৮টায় ধারাবাহিক নাটক ‘লাভ ট্রিপ’। অভিনয়ে ইমতু রাতিশ, নাদিয়া মীম।

রাত ৮টা ৪৫ মিনিটে ধারাবাহিক নাটক ‘প্যারাডাইস লস্ট’। অভিনয়ে মায়মুনা মম, হোসাইন নিরব, শহীদুজ্জামান সেলিম। রাত ৯টা ৩০ মিনিটে বিশেষ নাটক আশিকী। অভিনয়ে আরশ খান, তানিয়া বৃষ্টি। রাত ১০টা ৪৫ মিনিটে বিশেষ নাটক প্রেমের হাফ সেঞ্চুরি। অভিনয়ে পরি, অভি, জাহের আলভী, তিথি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত