সাঙ্গু গ্যাস ফিল্ডের মালামাল চুরি ১৬ জন আটক

আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ০১:৫১ এএম

সাঙ্গু গ্যাস ফিল্ডের মালামাল চুরির ঘটনায় ১৬ জনকে আটক করেছে কোস্টগার্ড। সাঙ্গু গ্যাস ফিল্ড সমুদ্র অঞ্চলে একটি বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় গ্যাস ফিল্ডের গুরুত্বপূর্ণ স্ট্রাকচার, পাইপ, গ্যাস কাটার ও সিলিন্ডার জব্দ করা হয়। এর আগে কোস্টগার্ডের কাছে খবর আসে একটি চক্র বহির্নোঙরে অবস্থিত সাঙ্গু গ্যাস ফিল্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল চুরি করছে।

আটককৃতরা বঙ্গোপসাগরে অবস্থিত সাঙ্গু গ্যাস ফিল্ডের স্ট্রাকচার ও গুরুত্বপূর্ণ মালামাল চুরির সঙ্গে জড়িত বলে কোস্টগার্ডের কাছে স্বীকার করেছে।

এসব মালামাল তারা চট্টগ্রামের ভাটিয়ারীতে স্ক্র্যাপ হিসেবে বিক্রি করত। তাদের পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত