অস্ত্র তাক করা মৎস্যজীবী লীগ নেতাকে অব্যাহতি

আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ০১:৫২ এএম

ফরিদপুরের বোয়ালমারীতে আওয়ামী মৎস্যজীবী লীগের ফরিদপুর জেলা শাখার ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আছাদুজ্জামান পরশ সিকদারের অস্ত্র তাক করা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে সংগঠনের কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক আবদুস সোবহান ও সদস্য সচিব ফরিদ মিয়া স্বাক্ষরিত এক পত্রে তাকে কারণ দর্শানোসহ সংগঠনের কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।

অব্যাহতি পত্রে বলা হয়, গত ২৭ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী মৎস্যজীবী লীগের ফরিদপুর জেলা শাখার ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আছাদুজ্জামান পরশ সিকদারের একটি আগ্নেয়াস্ত্রসহ ছবি ভাইরাল হয়েছে। যা সংগঠনের গঠনতন্ত্রবিরোধী কার্যক্রম এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণœ করেছে। এজন্য সংগঠনের কার্যক্রম থেকে আছাদুজ্জামান পরশ সিকদারকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত