কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আগুনে ১৫টি ঝুপড়ি পুড়ে ছাই হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উখিয়ার লম্বাশিয়া ২-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ বলেন, ‘শুক্রবার রাতে উখিয়া উপজেলার লম্বাশিয়া ২-ইস্ট রোহিঙ্গা আশ্রয়শিবিরের জনৈক ব্যক্তির বসতঘরে হঠাৎ আগুন লাগে। আগুন মুহূর্তে আশপাশের ঘরেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনে।’
