জাকির-দীপুর শতকে ৩৩০ প্রাইম ব্যাংকের

আপডেট : ০১ মে ২০২৩, ০১:২৯ পিএম

উদ্বোধনী জুটিতে ২২২। শাহাদাত দীপু ও জাকির হাসানই খেললেন দুই তৃতীয়াংশ সময়। তাতে দুজনেই পেয়েছেন শতকের দেখা। দুই ব্যাটসম্যানের রানের ওপর ভর করে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব করেছে ৩৩০ রান।

টস জিতে এদিন লিজেন্ডস অব রূপগঞ্জ অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা বোলিংয়ের সিদ্ধান্ত নেন। তবে উদ্দেশ্য সফল হয়নি তার। প্রাইম ব্যাংকের দীপু ও জাকির সেই পরিকল্পনায় ছাই ঢেলে দিয়েছেন। জাকির ১০৬ রান করে আউট হন। তার ব্যাট থেকে আসে ১৩টি চারের মার। অন্যদিকে দীপু ১১৯ বলে ১০৪ রান করার পথে উপহার দেন ১০টি চার। এছাড়া আল আমিন জুনিয়র ২৭ বলে ৮ চার ও ১ ছক্কায় ৫৬ রান করেন।

রূপগঞ্জের হয়ে চিরাগ জানি তিনটি উইকেট শিকার করেছেন। এছাড়া আব্দুল হালিম দুটি ও আল আমিন হোসেন একটি উইকেট লাভ করেন।

৩৩১ রানের লক্ষ্য নিয়ে একটু পর ব্যাট করতে নামবে লিজেন্ডস অব রূপগঞ্জ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত