লক্ষ্মীপুরের বশিকপুরে সাবেক যুবলীগ নেতা নোমান ও ছাত্রলীগ নেতা রাকিব হত্যা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা দেওয়ান ফয়সাল।
আজ মঙ্গলবার রাতে লক্ষ্মীপুরের পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি জানান, ফয়সাল মঙ্গলবার বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী অঞ্চল চন্দ্রগঞ্জ আদালতের বিচারক আনোয়ারুল কবীরের নিকট এ স্বীকারোক্তি জানান।
তিনি আরও জানান, দেওয়ান ফয়সাল যুবলীগ নেতা নোমানকে গুলি করে হত্যা করেন। এছাড়া ইউপি নির্বাচন ও যুবলীগের কমিটি দেওয়াকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানান। ফয়সাল হত্যাকাণ্ডের আরও অনেক তথ্য দিয়েছেন মামলা তদন্ত স্বার্থে তা বলা যাচ্ছে না।
