পাঁচ সিটি করপোরেশনে দলীয় মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)।
বৃহস্পতিবার (৪ মে) দুপুর ১২টায় রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের কার্যালয়ের মিলনায়তনে সাংগঠনিক সভা শেষে এ প্রার্থী ঘোষণা করা হয়।
গাজীপুর সিটি করপোরেশনে (গাসিক) এম এম নিয়াজউদ্দিন, রাজশাহী সিটি করপোরেশনে (রাসিক) মো. সাইফুল ইসলাম স্বপন, খুলনা সিটি করপোরেশনে (খুসিক) মো. শফিকুল ইসলাম মধু, বরিশালে সিটি করপোরেশনে (বসিক) প্রকৌশলী মো. ইকবাল হোসেন তাপস, সিলেট সিটি করপোরেশনে (সিসিক) প্রার্থী মো. নজরুল ইসলাম বাবুল এর নাম ঘোষণা করা হয়েছে।
গত ৩ এপ্রিল নির্বাচন কমিশন সিটি নির্বাচনের তফশিল ঘোষণা করে। তফশিল অনুযায়ী ২৫ এপ্রিল গাজীপুর, ১২ জুন খুলনা ও বরিশাল এবং ২১ জুন রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।
