উত্তপ্ত মণিপুরে দেখামাত্র গুলির নির্দেশ

আপডেট : ০৪ মে ২০২৩, ০৮:৫৬ পিএম

আদিবাসী জনতা ও পুলিশের সংঘর্ষের জেরে জ্বলছে উত্তরাঞ্চলীয় ভারতীয় রাজ্য মণিপুর। বুধবার (০৩ মে) আদিবাসী ঐক্য মিছিলকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ শুরু হয় চূড়াচাঁদপুর জেলায়। ইতোমধ্যেই সংঘর্ষের জেরে দুইজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আহত হয়েছে কমপক্ষে ১১ জন।

এমন পরিস্থিতিতে দেখামাত্র গুলি চালানোর নির্দেশ দিয়েছে মণিপুরের বিজেপি সরকার। রাজ্যজুড়ে ৫৫ কলাম সেনা মোতায়েন করা হয়েছে। এছাড়াও ৫ কোম্পানি র‍্যাফ মোতায়েন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য।

বুধবারের মিছিলকে কেন্দ্র করে বহু এলাকায় হাতাহাতি, মারধর, দোকানপাট ভাঙচুর, গাড়িতে আগুন লাগানোর মতো ঘটনা ঘটেছে। ইতোমধ্যেই কারফিউ জারি হয়েছে রাজ্যের আটটি জেলায়। আগামী পাঁচদিনের জন্য সমগ্র মণিপুরে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (০৪ মে) দুপুরে দেখামাত্র গুলির নির্দেশিকা জারি করে মণিপুর সরকার। জানিয়ে দেওয়া হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে গুলি চালানো যেতে পারে। তবে তার আগে সতর্ক করতে হবে। গুলি না চালিয়ে অন্যভাবে যদি পরিস্থিতি সামাল দেওয়া যায়, সেই উপায়ও কাজে লাগাতে হবে। রাজ্যপালের সম্মতিতে মণিপুরের রাজভবন থেকেই জারি হয়েছে এই নির্দেশিকা।

সূত্র : সংবাদ প্রতিদিন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত