বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস) ১২শ জুডিশিয়াল অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে সিলেটের সিনিয়র সহকারী জজ মো. রুবেল মিয়া ও সাধারণ সম্পাদক পদে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাখাওয়াত হোসাইন নির্বাচিত হয়েছেন। গত সোমবার ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনারের দায়িত্বপালনকারী মতিউর রহমান রিপন, জান্নাতুল ইসলাম এবং সুদীপ্ত তালুকদার। এর আগে এ নির্বাচনে সংগঠনের ১০০ সদস্য গোপন কোডের মাধ্যমে ভার্চুয়ালি ভোট দেন।
সাংগঠনিক সম্পাদক পদে সিলেটের সহকারী জজ মো. সাজ্জাদ হোসেন নির্বাচিত হয়েছেন। এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহসভাপতি পদে ব্রাহ্মণবাড়িয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্বাগত সাম্য, কোষাধ্যক্ষ পদে রাজবাড়ীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন এবং তথ্যপ্রযুক্তি প্রচার ও জনসংযোগ পদে ভোলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান নির্বাচিত হয়েছেন।
