গুগল অ্যাকাউন্ট লগ ইনে পাসওয়ার্ড লাগবে না

আপডেট : ০৬ মে ২০২৩, ১২:১৩ এএম

সে আপনি যত কঠিন পাসওয়ার্ডই দিন না কেন, আপনার গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভাঙা হ্যাকারদের জন্য কোনো কঠিন বিষয় নয়। গত বছর সার্চ ইঞ্জিন জায়ান্টটি জানায়, পাসওয়ার্ডের পরিবর্তে তারা পাসকি (Passkey) নামের নতুন এক ব্যবস্থা নিয়ে আসবে। এর মাধ্যমে আপনি পাসওয়ার্ড ছাড়াই যেকোনো গুগল অ্যাকাউন্টে সাইন ইন করতে পারবেন। গুগল পাসকি (Google Passkey) আপনার পরিচয় যাচাই করতে ডিভাইসের বায়োমেট্রিক অথেন্টিকেশন ব্যবহার করবে। সার্চ ইঞ্জিনটি জানিয়েছে, পাসওয়ার্ডহীন ভবিষ্যতের জন্য এটি একটি বড় পদক্ষেপ হতে পারে। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, ব্যবহারকারীদের হ্যাকিং থেকে রক্ষা করতে পারবে। সেই গুগল পাসকি এখন আপনিও ব্যবহার করতে পারবেন। বিশ্ব পাসওয়ার্ড দিবসেই এই বিশেষ ব্যবস্থা নিয়ে এসেছে গুগল।

গুগল পাসকি কী?

গুগল পাসকি তার ব্যবহারকারীদের পাসওয়ার্ড ছাড়াই অ্যাপ ও ওয়েবসাইটে সাইন ইন করতে দেয়। ব্যবহারকারীদের ডিভাইসে বায়োমেট্রিক সেন্সর, পিন এবং প্যাটার্ন দিয়ে ভেরিফাই করে। এখন পাসকি সব গুগল অ্যাকাউন্টের জন্যই চালু করা হয়েছে এবং খুব শিগগিরই তা অন্য পরিষেবাগুলোর জন্যও চলে আসবে।

গুগল পাসকি সেটআপ করবেন যেভাবে

 আপনার ফোন বা কম্পিউটার থেকে ওয়েব ব্রাউজার খুলুন। তারপর g.co/passkeys অপশন থেকে Google Passkey  পেজে চলে যান।

 আপনার ‘জিমেইল’ অ্যাকাউন্টের আইডি ও পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। একবার লগ ইন করে ফেললেই আপনি পাসকি পেয়ে যাবেন।

 এবার আপনাকে ‘ইউজ পাসকি’ বাটনে ক্লিক করতে হবে। একটি পপ-আপ চলে আসবে, যা আপনার ডিভাইসের বায়োমেট্রিক্স বা পিন কোড ব্যবহার করে পরিচয় যাচাই করতে বলবে।

 প্রক্রিয়াটি সম্পূর্ণ হলে আপনাকে একটি নিশ্চিতকরণ বার্তা দেখানো হবে। সেখানে আপনাকে দেখানো হবে, ‘পাসকি’ চালু  হয়েছে। তারপর আপনি যেকোনো ডিভাইস থেকে গুগল অ্যাকাউন্টে সাইন ইন করতে ‘পাসকি’ ব্যবহার করতে পারবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত