টেকনাফের দুর্গম পাহাড়ে গোলাগুলি

আপডেট : ০৬ মে ২০২৩, ০৬:২০ এএম

কক্সবাজারের টেকনাফের দুর্গম পাহাড়কেন্দ্রিক ডাকাত ছালেহ বাহিনীর সঙ্গে র‌্যাবের গোলাগুলির পর বাহিনীর প্রধান হাফিজুর রহমান ওরফে ছালে উদ্দীন ও তার অন্যতম সহযোগী সোহেলসহ ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

গতকাল শুক্রবার রাতে টেকনাফের বাহারছড়া পাহাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে র‍্যাব-১৫ এর কক্সবাজার ব্যাটালিয়ন সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা।

র‌্যাব-১৫ এর আইন ও গণমাধ্যম শাখার কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, ‘পাহাড়কেন্দ্রিক বিভিন্ন সময়ে অপহরণ ও ডাকাতির অন্যতম হোতা ছালেহ বাহিনী। এই বাহিনীর প্রধান ছালে উদ্দীনকে গ্রেপ্তারে টেকনাফের বাহারছড়া পাহাড় এলাকায় র‍্যাব অভিযানে যায়। এ সময় ছালেহ বাহিনীর অস্ত্রধারী সন্ত্রাসীদের সঙ্গে র‌্যাবের গোলাগুলি হয়। পরে বাহিনীর প্রধান ছালে উদ্দীন ও তার অন্যতম সহযোগী সোহেল ডাকাতসহ ৬ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব।’ 

তিনি আরও বলেন, ‘রোহিঙ্গাদের একটি অংশ ও স্থানীয় কিছু বাঙালি নিয়ে গড়ে ওঠা দুর্ধর্ষ ছালেহ বাহিনী পাহাড়ি এলাকার মানুষকে জিম্মি করে রেখেছে। তারা পাহাড়ের পাঁচ থেকে সাত কিলোমিটার গহীনে আস্তানা করেছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত