আনসার আল ইসলামের তিন সদস্য গ্রেপ্তার

আপডেট : ০৬ মে ২০২৩, ০৬:২৬ এএম

আনসার আল ইসলামের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তারা নাশকতার পরিকল্পনা করছিলেন বলে জানিয়েছে এটিইউ। গ্রেপ্তার তিনজন হলেন শিবলু ওরফে রফিকুল ইসলাম শিবলু ওরফে যোদ্ধা অব হিন্দ (২০), জাহিদুর রহমান ওরফে জাহিদ (২৮) ও শাহাদত হোসেন (২৫)।

গতকাল শুক্রবার কুমিল্লা ও নোয়াখালীতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭টি উগ্রবাদ মতাদর্শী বই, ৪টি অ্যান্ড্রয়েড ও ১টি বাটন মোবাইল এবং ১০টি সিমকার্ড জব্দ করা হয়েছে।

এটিইউর পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান দেশ রূপান্তরকে বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নোয়াখালী থেকে শিবলুকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে কুমিল্লা থেকে জাহিদুর ও শাহাদতকে গ্রেপ্তার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত