হতে পারে আরেকটি ঘরোয়া টি-টোয়েন্টি লিগ

আপডেট : ০৭ মে ২০২৩, ১০:১৮ পিএম

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা ভেবে সে বছর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) হয়েছিল টি-টোয়েন্টি সংস্করণে। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের বছরে ওয়ানডে ফরম্যাটেই হয় ডিপিএল। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের বছরে আবারও টি-টোয়েন্টি টুর্নামেন্ট রাখার চেষ্টা করছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। এমনটাই জানালেন সিসিডিএমের সদস্য সচিব আলী হোসেন।

ক্রিকেট ক্যালেন্ডারে ওয়ানডে সংস্করণের সঙ্গে টি-টোয়েন্টি যুক্ত করার কথা ভেবেছিল বিসিবি। তাতে ঘরোয়া ক্রিকেটারদের জন্য আলাদা একটা টি-টোয়েন্টি টুর্নামেন্ট থাকে। কিন্তু ক্যালেন্ডারে জায়গার অভাবে তা করা যাচ্ছে না।

আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার জন্য ক্রিকেটারদের আদর্শ প্রস্তুতির কথা ভেবে ওয়ানডের সঙ্গে টি-টোয়েন্টির সংস্করণ যুক্ত করার ভাবনা রেখেছে সিসিডিএম। ডিপিএলকে সেপ্টেম্বর-অক্টোবরে টেনে এনে বিপিএলের পর ঘরোয়া ক্যালেন্ডারে আরো একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টের জায়গা করার প্রস্তাব বিসিবির কাছে রাখছে সিসিডিএম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত