Learning English

আপডেট : ০৮ মে ২০২৩, ১২:২৪ এএম

With a bang

কোনো কিছু সফলতার বা জোরেশোরে শুরু বা শেষ করা

Examples

a. These amazing recipes will set your engagement party off with a bang.

এই অসাধারণ রেসিপিগুলো তোমার বাগদান অনুষ্ঠান দারুণভাবে সফল করে তুলবে।

b. Let’s perform that Rihanna song as the last act so that we finish the show with a bang.

চলো অনুষ্ঠানের শেষ পরিবেশনা হিসেবে রিহানার ওই গানটা গাই যেন আমরা অনুষ্ঠানটি একটি ধামাকাদার পরিবেশনা দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানতে পারি।

c. She hosted a big party in Los Angeles to celebrate her 50th birthday. She wanted to usher out her forties with a bang.

সে লস এঞ্জেলেসে একটি বড় পার্টি আয়োজনের মাধ্যমে তার পঞ্চাশৎ জন্মদিন উদযাপন করেছে। সে চেয়েছিল জমকালোভাবে তার চল্লিশোর্ধ্বকাল সমাপ্ত করতে।

d. I am so worried about the security teams. If the tension doesn’t end soon, it could end with a bang.

আমি নিরাপত্তা দলগুলোর ব্যাপারে ভীষণ চিন্তিত। যদি এই উদ্বেগের দ্রুত পরিসমাপ্তি না ঘটে তাহলে খুব দ্রুতই কোনো ভয়ানক দুর্ঘটনার মাধ্যমে এর সমাপ্তি হবে।

e. Emmy started the New Year with a bang. She’s already been featured in two magazines.

ইম্মি নতুন বছর দারুণভাবে শুরু করেছে। ইতিমধ্যে দুইটি সাময়িকী তাকে বিশেষায়িত করে প্রতিবেদন প্রকাশ করেছে।

Clear the decks

কোনো কাজের বা আয়োজনের প্রতিবন্ধকতা দূর করা, কোনো অগুরুত্বপূর্ণ কাজ সমাপ্ত করা যেন তা গুরুত্বপূর্ণ কাজ শুরু করার বাঁধা না হতে পারে

Examples

a. We need to clear the decks and get our project done on time.

আমাদের ছোটখাটো বাঁধা দূর করতে হবে এবং আমাদের প্রকল্প নির্ধারিত সময়ে সমাপ্ত করতে হবে।

b. It was time to clear the decks and get ready for a new challenge.

এখন ছোটখাটো বাঁধা দূর করার এবং নতুন অভিযাত্রার জন্য প্রস্তুত হওয়ার সময়।

c. The team had to clear the decks so they could focus their attention on the new project

দলটিকে ছোটখাটো প্রতিবন্ধকতা দূর করতে হয়েছিল যেন তারা তাদের মনোযোগ তাদের নতুন প্রকল্পে কেন্দ্রীভূত করতে পারে।

d. Let’s clear the decks and get ready for our next task.

চলো অগুরুত্বপূর্ণ ব্যাপারগুলো সেরে ফেলি এবং আমাদের নতুন কাজের জন্য প্রস্তুত হই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত