রেলিগেশন এড়াল শাইনপুকুর

আপডেট : ০৮ মে ২০২৩, ১২:৫৮ এএম

পয়েন্ট তালিকায় তলানিতে পড়ে গিয়েছিল শাইনপুকুর। মাত্র দুই জয়ে লিগ কাটিয়ে রেলিগেশন জোনে পড়ে যায় তারা। সেখান থেকে প্রথম বিভাগে নেমে যাওয়ার ভয়। কিন্তু কাল বিকেএসপিতে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ১৪০ রানের বিশাল জয়ে প্রিমিয়ার লিগে থাকা নিশ্চিত করেছে বেক্সিমকোর মালিকানাধীন ক্লাবটি। মাঠেই উপস্থিত থেকে খেলা দেখেছেন শাইনপুকুর দল সংশ্লিষ্ট বিসিবি পরিচালক ওবেদ রশিদ নিজাম। খেলা শেষে শাইনপুকুর দলের জন্য সাত লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছেন। শাইনপুকুর জিতে যাওয়ায় প্রথম বিভাগে নেমে গেছে ঢাকা লেপার্ডস ও অগ্রণী ব্যাংক। বিকেএসপিতে কাল টসে জিতে আগে ব্যাট করে শাইনপুকুর ৫ উইকেটে ৩১৬ রান করে। জবাবে ৪২.৪ ওভারে মাত্র ১৭৬ রানে অলআউট হয় অগ্রণী। লিগে টিকে থাকার চেষ্টায় শ্রীলঙ্কা থেকে উড়িয়ে আনা হয় দিমুথ করুনারতেœকে। গতকাল রেলিগেশন এড়ানোর ম্যাচে অবশ্য দিমুথের আশায় থাকতে হয়নি। দেশি ক্রিকেটার অমিত হাসানের সেঞ্চুরিতে বিশাল জয় পেয়েছে শাইনপুকুর। ওপেনার অমিত ১৩৩ বলে ১০ চারে করেন ১১৫ রান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত