চাকরিতে নিয়োগের দাবিতে রাজধানীর মতিঝিলে পাট অধিদপ্তরের সামনে মানববন্ধন করেছেন ১৩৪ জন চাকরিপ্রার্থী। গতকাল রবিবার সকালে মতিঝিলে পাট অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ের সামনে দুই ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নারী-পুরুষ চাকরিপ্রার্থীরা
ব্যানার-ফেস্টুন হাতে মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, পাট অধিদপ্তরের প্রকল্পে যখন তারা ২০১২ সালে যোগদান করেন, তখন চাকরির শর্তই ছিল প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেলে তাদের রাজস্ব খাতে নিয়োগ দেওয়া হবে। ২০১৭ সালে প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর যখন পাট অধিদপ্তরের মহাপরিচালক ড. সেলিনা আক্তারের কাছে নিয়োগপ্রক্রিয়া শুরু করার আবেদন করেন, তখন তিনি গড়িমসি শুরু করেন। দীর্ঘদিনেও নিয়োগ না পাওয়ায় হাইকোর্টে রিট করেন তারা। পাট অধিদপ্তরের বিরোধিতার পরও ১৫৪ চাকরিপ্রার্থীর পক্ষে আদেশ দেয় হাইকোর্ট।
