ঘুমই যখন পেশা

আপডেট : ০৮ মে ২০২৩, ১১:৫০ পিএম

কিছু মানুষ আছে যারা একটু বেশিই ঘুমকাতুরে। অ্যালার্ম দেওয়ার পরেও এরা ঘুম থেকে উঠতে পারে না। এর ফলে ক্লাস লেট, অফিস লেট। তার ওপর কথা শুনতে হয় সবার। অথচ শুধু ঘুমানোই একটা চাকরি। আর এই চাকরি আছে ফিনল্যান্ডে। ফিনল্যান্ডের হোটেল তাদের বিছানাগুলো কাস্টমারদের জন্য কতটা আরামদায়ক তা পরীক্ষা করার জন্য এদের চাকরি দেওয়া হয়। চাকরিপ্রাপ্ত ব্যক্তিরা হোটেলের প্রতিটি বিছানায় ঘুমান এবং পরদিন ঐ বিছানায় তার ঘুম কেমন হলো, বিছানা, বালিশে কোনো সমস্যা আছে কি না তা হাতেকলমে পরীক্ষার মাধ্যমে রিভিউ জমা দেন হোটেল কর্তৃপক্ষের কাছে। ঘুমিয়ে ঘুমিয়ে টাকা কামানো খুব সহজ মনে হচ্ছে? মোটেই না। কারণ এখানে ঘুমানো ব্যক্তিদের একটি নির্দিষ্ট নিয়মরীতি অনুসরণ করে ঘুমাতে হয়। কী সেই নির্দিষ্ট নিয়মনীতি, উপুড় হয়ে, চিত হয়ে, ডান কাত, বাম কাত, সোজা, দন্ডএর মতো ত্রিভঙ্গমুরারী হয়ে ঘুমাতে হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত