বিদেশিদের পাঠানো অর্থে অভিন্ন কর কার্যকর

আপডেট : ০৯ মে ২০২৩, ১২:০৩ এএম

বাংলাদেশে কার্যরত বিদেশি প্রতিষ্ঠানের অনুকূলে অর্থ পাঠানোর ক্ষেত্রে অভিন্ন হারে কর কাটার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে অনিবাসী প্রতিষ্ঠানের অনুকূলে রেমিট্যান্স প্রেরণের ক্ষেত্রে আয়কর অধ্যাদেশ ১৯৮৪-এর নির্দেশ মানতে বলেছে বাংলাদেশ ব্যাংক। কর কর্তনের বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দিয়ে গতকাল সোমবার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

নির্দেশনায় বলা হয়েছে, ডিজিটাল মার্কেটিং বা অনলাইন ব্যবসায়ীদের কর কাটার বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যায় উল্লেখ করা হয়েছে যে, ইন্টারনেটে বিজ্ঞাপন প্রচার করা হলে অর্থাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে বা ওয়েবসাইটে কোনো বিজ্ঞাপন প্রচার বা কনটেন্টের প্রমোশন বা বিপণন ডিজিটাল মার্কেটিং হিসেবে গণ্য হবে। এ ক্ষেত্রে প্রযোজ্য করহার আগামী ৩০ জুন পর্যন্ত ১৫ শতাংশ। কিন্তু কোনো টেলিভিশন বা রেডিওতে প্রচারিত কনটেন্ট বা বিজ্ঞাপন ডিজিটাল মার্কেটিং হিসেবে গণ্য হবে না। তবে টেলিভিশন বা রেডিও চ্যানেলে কোনো বিজ্ঞাপন সম্প্রচার হলেই শুধু তা অ্যাডভার্টাইজমেন্ট ব্রডকাস্টিং হিসেবে গণ্য হবে। এ ক্ষেত্রে করহার ২০ শতাংশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত