ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে গাছ চাপায় দুই বোনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের পাড়াটুঙ্গি মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো ওই এলাকার মোসলেম উদ্দিনের মেয়ে জেরিন আক্তার (৬) ও আমিরুল ইসলামের মেয়ে মনি (৪)। নিহতরা সম্পর্কে চাচাত বোন।
পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমজাদ হোসেন বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎ ঝড় ও বৃষ্টি শুরু হয়। ঝড়ের সময় জেরিন ও চাঁন মনি আম কুড়াতে যায়।
এ সময় গাছের ডাল ভেঙে পড়ে ঘটনাস্থলেই জেরিন মারা যায়। এতে গুরুতর আহত হয় চাঁন মনি। পরে চাঁন মনিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঝড়ে বেশকিছু গাছপালা ও বোরো ধানের ক্ষতি হয়েছে।
