শাহ্জালাল ইসলামী ব্যাংকের ২২ বছর পূর্তি উদযাপন

আপডেট : ১০ মে ২০২৩, ১১:৩৭ পিএম

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড ২২ বছর পূর্তি উদযাপন উপলক্ষে গতকাল বুধবার করপোরেট প্রধান কার্যালয়সহ ব্যাংকের সব শাখা ও উপ-শাখায় পবিত্র কোরআন খতম এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ এবং ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। পরবর্তী সময়ে করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভা কক্ষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে ২২ বছর পূর্তি উদ্যাপন করা হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদসহ করপোরেট প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত