দুই মামলায় মামুনুলের জামিন স্থগিত

আপডেট : ১১ মে ২০২৩, ০৫:০৯ এএম

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় হওয়া দুটি মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হককে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর শুনানি নিয়ে  গতকাল বুধবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম জামিন স্থগিতের এ আদেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে আগামী ১২ জুন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ধার্য করে আদালত। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরী। মামুনুল হকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত