ইমরুলকে চান দুপক্ষই

আপডেট : ১২ মে ২০২৩, ০২:১৪ এএম

ব্যাডমিন্টন ফেডারেশনের নির্বাচনে সাবেক সাধারণ সম্পাদক জোবায়েদুর রহমান রানার নেতৃত্বাধীন প্যানেল ২৩টি ফরম সংগ্রহ করেছিল আগের দিন। এরপর বিচ্ছিন্নভাবে আরও কয়েকটি ফরম সংগ্রহ করে। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ ৩০টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে।

নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকায় চমক হিসেবে আবির্ভূত হন ফুটবল ক্লাব বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। তার নামে তিনটি ফরম তোলা হয়েছে। দুই পক্ষই তাকে সহ-সভাপতি করে প্যানেলে রাখার পরিকল্পনা করছে। তবে জানা গেছে ব্যক্তিগতভাবে নির্বাচনের ব্যাপারে তেমন আগ্রহ নেই কিংস সভাপতির। ইমরুল হাসানের মতো ফুটবলের আরেক কর্মকর্তা মাহিউদ্দিন আহমেদ সেলিমকে নিয়েও দু’পক্ষের মধ্যে টানাটানি চলছে। সেলিমের জন্যও দুই পক্ষই ফরম তুলেছে।

আগামী সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত